দেশবাংলা

কৃষককে মারপিট, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

সরকারী হট লাইন ‘৩৩৩’ নম্বরে ফোন করে ত্রাণ সহায়তা চাওয়ার কারনে শহিদুল ইসলাম নামে এক কৃষককে মারপিটের ঘটনায় ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার সহ ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুরে ভুক্তভোগি কৃষক শহিদুল ইসলাম লালপুর থানায় বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

অপরদিকে, ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারকে কারণ দর্শানো নোটিশ দিয়ে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে।

নাটোরের পুলিশ সুপার জানান, ত্রাণ চাওয়ার কারণে কৃষক শহিদুল ইসলামকে মারপিট করায় লালপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজা (৩৫) এবং মোঃ রুবেল (৩০) কে আসামী করা হয়েছে। আসামীদের আইনের আওতায় আনতে লালপুর থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

Screenshot 2020 04 15 87 SP Natore ত্রাণ সহায়তা না পাওয়ায় ইউপি চেয়ারম্যান কর্তৃক কৃষককে

জানা যায়, লালপুরের ৯ নং অর্জুনপুর বরমহাটি (এবি) ইউনিয়নের আঙ্গারিপাড়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম করোনা ভাইরাসের কারনে বেকার হয়ে পড়ে। গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরে গত ১০ এপ্রিল সরকারী হটলাইন নম্বর ৩৩৩তে ফোন করে খাদ্য সহায়তা চান।

এর দুইদিন পর (১২ এপ্রিল) স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার চৌকিদার দিয়ে তাকে ডেকে এনে মারধর করেন। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button