
পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক আইজিপি হলেন বেনজীর আহমেদ । বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন। আজ বুধবার থেকেই তিনি দায়িত্ব পালন করবেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।নতুন দায়িত্ব নেওয়ার আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধানের দায়িত্ব পালন করছিলেন।৮ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে র্যাবের দায়িত্ব দেয় সরকার।
বাংলাটিভি/শহীদ



