
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোর পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় মালদ্বীপে পিপিই, মাস্কসহ চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। বুধবার সকালে ৮৫ টন খাদ্য সামগ্রী এবং চিকিৎসা সরঞ্জাম নিয়ে মালদ্বীপের উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যায় নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ সমুদ্র অভিযান।
বিএন ফ্লীট কমান্ডার রিয়ার এডমিরাল এম মাহবু উল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে এই খাদ্য সামগ্রী এবং চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে।
করোনা ভাইরাসের সংক্রমণে পুরো পৃথিবী যখন বিপর্যয়ের মুখে, ঠিক তখনই বন্ধু রাষ্ট্র মালদ্বীপে উপহার সামগ্রী পাঠালো বাংলাদেশ। এসব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ২০ হাজার পিস পিপিই সেট, ৫ হাজার পিস হ্যান্ড স্যানিটাইজার, ৯৬০ পিস নিরাপত্তা চশমা ও ৪০ কার্টন জরুরি ওষুধ, প্রায় ৮৫ টন খাদ্য সামগ্রী।
বাংলাটিভি/শহীদ



