
দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশে এক দিনের ব্যবধানে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪১ জন। মারা গেছেন আরো ১০ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ১৯ জনের।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন আইইডিসিআর এর অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা ।।
আইইডিসিআরের দেয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৭২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে। দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ এবং ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।



