অন্যান্যবাংলাদেশ

রাজধানীতে ঢুকতে ও বের হতে বাধা

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ায় রাজধানীতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। সামাজিক সুরক্ষা রক্ষায় রাজধানীতে ব্যপক তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি চালানো হচ্ছে জনসচেতনতা।

এছাড়া ঘর থেকে বের হওয়া মানুষেরা যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারলে তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা। পাশাপাশি সড়কের মোড়ে মোড়ে চলছে তল্লাশি। জরুরি যানবাহন ছাড়া রাজধানীতে ঢোকা বা বের হওয়ার মিলছে না অনুমতি।

এদিকে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর এর অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা জানায়, দেশে এক দিনের ব্যবধানে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪১ জন। মারা গেছেন আরো ১০ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ১৯ জনের।

আইইডিসিআরের দেয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৭২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে। দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ এবং ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button