অন্যান্যবাংলাদেশ

ক্রেতারা মানছেন না সামাজিক দূরত্ব

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে রাজধানীর কাঁচা বাজারগুলোতে সরবরাহ স্বাভাবিক রয়েছে। তাই নিম্নবিত্ত আর মধ্যবিত্তের হাতের নাগালেই রয়েছে কাচা যে কোন সবজি।

মাছের পর্যাপ্ত মজুদ থাকায় দামটাও রয়েছে সাধ্যের মধ্যে। দাম বেড়েছে গরুর মাংসের মাংশে তবে কমেছে সব ধরনের ডিমের দাম। এছাড়া অপরিবর্তিত রয়েছে চাউলসহ অন্যান্য নিত্য পণ্যের বাজারও। তবে, রাজধানীর সবচেয়ে বড় কাঁচাবাজারে কারওয়ান বাজারে প্রতিদিনই দেখা যাচ্ছে শত শত মানুষের ভিড়।

গা ঘেঁষে দাঁড়িয়ে, গাদাগাদি অবস্থায় হাঁটাচলা করে, বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে এসে কেনাবেচায় ব্যস্ত শত শত মানুষ। অধিকাংশ ক্রেতারা মেনে চলছে না সামাজিক দূরত্ব।

সংশ্লিষ্ট খবর

Back to top button