
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কাওরান বাজারের কাঁচাবাজার আড়তে এক ব্যবসায়ী ও কর্মচারী । ওই ব্যবসায়ীর আড়ত ও বাসা লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এই দুই জনের করোনাভাইরাস পরীক্ষার পর এই তথ্য জানা যায়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম অর রশীদ জানান, কাওরান বাজারের কাঁচাবাজার আড়তে দুজনের করোনা পজিটিভ আসায় ওই ব্যবসায়ীর আড়ত ও বাসা লকডাউন করা হয়। আক্রান্ত দুজনের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অপরজন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
এরপরই কাওরান বাজারে এরশাদ ভবন সংলগ্ন লাউপট্টির একটি আড়ত ও তার পাশে একটি বাসা লকডাউন করা হয়।



