
সারা বিশ্বে আশঙ্কাজনক হারে বাড়ছে মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সেই সাথে বাংলাদেশেও তা বাড়ছে ব্যাপক হারে। এ অবস্থায় ঘরে থাকার কোনো বিকল্প নেই বলে জানালেন চিকিৎসকরা। পাশাপাশি, সংক্রমণ রোধে নানা পরামর্শও দিয়েছেন তারা।
মরণঘাতী করোনা ভাইরাসে নাস্তানাবুদ এখন গোটা বিশ্ব। সব বয়সের মানুষ আক্রান্ত হচ্ছে ভয়ানক এই অদৃশ্য শক্তির রোগে। সারা দুনিয়া এখন যেন যুদ্ধ ঘোষণা করেছে এই করোনার সাথে। তবে এ ভাইরাস যেন কোন কিছু তোয়াক্কা না করে দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বের প্রায় সব দেশ।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এখন পর্যন্ত করোনার কোন প্রতিষেধক তৈরি না হওয়ায়, এটা মোকাবেলায় ঘরে থাকার কোনো বিকল্প নেই। নিজে ও পরিবারকে নিরাপদ রাখতে সবাইকে হাত ধোঁয়ার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে চলার পরামর্শও দেন তারা।
এ ছাড়া করোনার বিস্তার রোধে আবশ্যকীয়ভাবে নিরাপদ দূরত্ব বজায় রাখাও জরুরি বলে মন্তব্য করেন বিশিষ্ট চিকিৎসকদের।
এদিকে, প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ায় রাজধানীতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। সামাজিক সুরক্ষা রক্ষায় রাজধানীতে ব্যপক তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি চালানো হচ্ছে জনসচেতনতা।
এছাড়া ঘর থেকে বের হওয়া মানুষেরা যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারলে তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা। পাশাপাশি সড়কের মোড়ে মোড়ে চলছে তল্লাশি। জরুরী যানবাহন ছাড়া রাজধানীতে ঢোকা কিম্বা বের হওয়ার মিলছে না অনুমতি।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



