বিশ্ববাংলা
দেশে ফিরল ১ মরদেহসহ ৪৮ বাংলাদেশি

ব্যাংককে চিকিৎসা নিতে যাওয়া এবং পর্যটক হিসেবে আটকে পড়া ৪৮ জন যাত্রী ও একজন বাংলাদেশির মরদেহ নিয়ে শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।
করোনায় দুর্যোগকালীন বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রথম কোনো স্পেশাল ফ্লাইট পরিচালনা করলো ইউএস-বাংলা কৃর্তপক্ষ। এছাড়া আগামী ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মোট ছয়টি ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকা এবং ২১ ও ২৩ এপ্রিল দু’টি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় ফ্লাইটি পরিচালিত হবে বলে জানা গেছে।
এদিকে, বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা এখন ২১ লাখ ৮৪ হাজার। যার মধ্যে মারা গেছেন প্রায় দেড় লাখ। যুক্তরাষ্ট্রে এখনো আক্রান্তের আর মৃতের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। ইতালিকে আক্রান্তের সংখ্যা কমলেও, কমেনি মৃতের হার।



