যুক্তরাষ্ট্রে করোনা দুর্গতদের পাশে মুসলিমদের সংগঠন মুনা

জানা যায়, সংগঠনটি যুক্তরাষ্ট্রে করোনা দুর্গতদের জন্য বিভিন্ন সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে। মুসলিম উম্মা অব নর্থ আমেরিকা বা মুনা একটি অলাভজনক সংগঠন, যা করোনা সংকট মোকাবেলায় বিপর্যস্ত মানুষের পাশে থেকে নানা ধরনের সহায়তা দিচ্ছে।
মুনার উদ্যোগে, দশ হাজার পরিবারকে বিনা মূল্যে খাবার পৌঁছে দেয়াসহ, চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল পুলের মাধ্যমে অসুস্থদের চিকিৎসা পরামর্শ দেয়া, মৃতদেহ বহন, দাফনে অর্থ ব্যয়, অসুস্থ, অসচ্ছল ও বয়স্কদের প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে।
সংগঠনটি তাদের হটলাইন নম্বর ছাড়াও নিজস্ব অনুসন্ধানে অসহায়দের সহায়তা দিচ্ছে। সংগঠনটির নেতৃবৃন্দ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান, করোনায় আক্রান্ত মানুষ আতঙ্কে ঘর থেকে বাইরে বের হচ্ছেন না।
তাই অর্থ থাকলেও, অনেকে কিনতে পারছেন না ঔষধসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী। এ পর্যন্ত সংগঠনটি ৩৩ জন প্রবাসী বাংলাদেশির মৃতদেহ দাফনে সহায়তা করেছে।



