দুর্ভিক্ষ থেকে রক্ষায় তিন বছরের পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

করোনার প্রভাবে সম্ভাব্য দুর্ভিক্ষ থেকে দেশের মানুষকে রক্ষায় তিন বছরের পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে, জাতীয় সংসদের সপ্তম অধিবেধশনে দেয়া ভাষণে তিনি এ কথা জানান।
এ সময়, করোনার চিকিৎসায় প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ চালুর উদ্যোগের কথাও জানান তিনি। মহামারী নভেল করোনাভাইরাস মোকাবিলায় সারা দেশে অচলাবস্থার মধ্যে সংবিধানের ‘নিয়ম রক্ষায়’ বিকেলে শুরু হয় একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন।
বিকেল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে, করোনা মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি জানান, কোনো মানুষকেই যেন খাদ্য ও চিকিৎসার জন্য কষ্ট করতে না হয়, সেজন্য ব্যবস্থা নিয়েছে সরকার।
এ সময় স্বাস্থ্য সচেতনতার নির্দেশনা মেনে নিজেকে ও অন্যকে সুরক্ষিত রাখতে দেশবাসীর প্রতি আবারও আহ্বান জানান সরকার প্রধান। একই সঙ্গে, করোনার প্রভাবে সম্ভাব্য দুর্ভিক্ষ মোকাবিলার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।
আসাদ রিয়েল, বাংলা টিভি



