বিশ্ববাংলা
ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স নবায়ন

সৌদি আরবের প্রবাসীরা ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারবেন। যানবাহনের রেজিস্ট্রেশন রিনিউ করা, অর্থাৎ ইস্তামারার জন্য যানবাহন ইন্সপেকশন বা ফাহাসের দরকার হবে না। সৌদি আরবের ট্রাফিক অধিদফতর এ তথ্য জানিয়েছে।
দেশটির ট্রাফিক অধিদফতর সম্প্রতি তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘এবশের’ নামক একটি মোবাইল অ্যাপের মাধ্যমে, ঘরে বসেই প্রবাসীরা তাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারবেন।
সৌদি আরবে করোনাভাইরাস প্রতিরোধে বর্তমানে চলা কারফিউয়ের মাঝে, কারো পক্ষেই ট্রাফিক অফিসে গিয়ে লাইসেন্স নবায়ন করা সম্ভব নয়। এ কারণে সকলের সুবিধার্থে অনলাইনেই লাইসেন্স করার সুবিধা করে দিয়েছে দেশটির ট্রাফিক অধিদফতর। ফলে ঘরে বসেই সকলে নিজেদের গাড়ি বা যানবাহনের রেজিস্ট্রেশন রিনিউ করতে পারবেন।



