দেশবাংলা
ব্যর্থতার দায়ে সরাইলের ওসি ও এএসপিকে প্রত্যাহার

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে জানাজায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ঠেকাতে ব্যর্থতার জন্য ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেল সহকারী পুলিশ সুপারকেও সরানো হয়েছে। পাশাপাশি জানা জায় লোক সমাগমের ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার পুলিশ সদর দপ্তরের এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেনের নেতৃত্বে কমিটির অপর দুই সদস্য হলেন, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন।
কমিটিকে ২২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এর আগে এঘটনার জন্য শনিবার রাতেই সরাইল থানার ওসি শাহাদাৎ হোসেন টিটুকে দায়িত্ব থেকে সরানো হয়।



