কোয়ারেন্টিনে থাকাদের ঘরোয়া চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শ

সারা বিশ্বে আশঙ্কাজনক হারে বাড়ছে মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সেই সাথে বাংলাদেশেও তা ব্যাপক হারে ছড়াচ্ছে। তাই বাধ্য হয়েই অনেককেই থাকতে হচ্ছে ঘরবন্দী।
এ অবস্থায় ডায়াবেটিস, হাপানি, উচ্চ রক্তচাপসহ বেশ কিছু শারীরিক সমস্যা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তবে ঘরোয়া কিছু নিয়ম মানলে, সহজেই তা থেকে মুক্তি পাওয়া সম্ভব বলেও জানিয়েছেন তারা।
মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত এখন গোটা বিশ্ব। এ ভাইরাস যেন কোন কিছু তোয়াক্কা না করে দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বের প্রায় সব দেশে। প্রতিষেধক না থাকায় ঘরবন্দীই যেন এর একমাত্র প্রতিরোধক।
দীর্ঘ দিন ঘরে বসে থাকলে বাড়তে পারে শারীরিক নানা রোগব্যাধি, করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ফুসফুসের সংক্রমণে আক্রান্ত মানুষেরা। ঘরে বসে শারীরিক ব্যায়ামের পাশাপাশি অন্যান্য নিয়ম করে চললে তারাও এ ঝুঁকি কমাতে পারেন বলেও জানান চিকিৎসকরা।
বাংলাটিভি/শহীদ+



