বিশ্ববাংলা
সিঙ্গাপুরে ২ হাজার ৬০০ বাংলাদেশি করোনা আক্রান্ত

সিঙ্গাপুরে দ্রুত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এর মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশিও রয়েছেন। জানা যায়, গত শুক্রবার দেশটিতে আরো ৯৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ৫৭০ জনই বাংলাদেশি।
এ পর্যন্ত দেশটিতে মোট ২ হাজার ৬০০ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫,৯৯২ জন৷ গত শনিবার আরও ৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷ এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরলেন ৭৪০ জন।
দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে ৷ তবে করোনা পজিটিভ রেজাল্ট পাওয়ার আগেই, আরও দুইজনের মৃত্যু হয়েছিল। সিঙ্গাপুরে সবচেয়ে বড় ক্লাস্টার হিসেবে পংগল S-১১ ডরমিটরিকে চিহ্নিত করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে মোট ১৩টি ডরমিটরিকে আইসোলেশন হিসেবে ঘোষণা করা হয়েছে।



