আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
কানাডার পূর্বাঞ্চলে বন্দুকধারীর গুলিতে নিহত ১৬

কানাডার পূর্বাঞ্চলে নোভা স্কশা প্রদেশে পুলিশের পোশাক পরিহিত এক বন্দুকধারীর গুলিতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে এক নারী পুলিশ সদস্যও রয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে পুলিশ।
হামলা শুরু হলে পোর্টাপিক নগরের বাসিন্দাদের ঘরের দরজা বন্ধ করে নিরাপদে অবস্থান করতে বলা হয়। ১২ ঘণ্টা ব্যাপী এ হামলায় শেষ পর্যন্ত হামলাকারীর মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়।
পুলিশ জানায়, হামলাকারীকে পুলিশের একটি গাড়ি চালাতে দেখা গেছে। নোভা স্কশার বিভিন্ন স্থানে মানুষকে লক্ষ্য করে তিনি গুলি ছোড়েন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনাকে ‘ভয়ঙ্কর পরিস্থিতি’ হিসেবে অভিহিত করেছেন।
অন্যদিকে নোভা স্কশার প্রিমিয়ার স্টিফেন ম্যাকনেইল বলেন, ‘আমাদের প্রদেশটির ইতিহাসে এটি সবচেয়ে অর্থহীন হিংসাত্মক ঘটনাগুলোর একটি।’



