পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত হজ্জ ও ওমরাহ বন্ধ

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আসন্ন রমজানে মক্কা-মদীনায় ধর্মীয় আচার অনুষ্ঠান সংক্ষেপ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী, এবার রমজানকে কেন্দ্র করে মক্কা এবং মদীনার, পবিত্র দুই মসজিদে এ বছর সীমিত সংখ্যক মুসু্ল্লী নিয়ে ১০ রাকাত করে তারাবীর নামাজ অনুষ্ঠিত হবে।
হারামাইন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. আব্দুর রহমান আস সুদাইস জানিয়েছেন, মক্কার মসজিদুল হারাম এবং মদীনার মসজিদে নববীতে, সর্ব সাধারণের জন্য তারাবীসহ ৫ ওয়াক্ত নামাজে উপস্থিতি বন্ধ থাকবে।
তিনি আরো জানান, এসময়ে তারাবী ও তাহাজ্জুদের নামাজ সংক্ষেপ করে, দশ রাকাত আদায় করা হবে। এছাড়া হারামাইনে এত্বেকাফ ও ইফতার অনুষ্ঠান বন্ধ থাকবে। হারামাইনের ইফতার মক্কা ও মদীনা শহরে বিতরণ করা হবে।
এছাড়া পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত হজ্জ্ব ও ওমরাহ বন্ধ থাকবে। এদিকে, মক্কা ও মদীনায় বর্তমানে ২৪ ঘন্টার কারফিউ জারি রয়েছে।



