আন্তর্জাতিক
৩৬ দেশে দুর্ভিক্ষের শঙ্কা, দ্বিগুণ হবে ক্ষুধার্ত মানুষের সংখ্যা: জাতিসংঘ

করোনাভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে প্রবল খাদ্যাভাবে থাকা মানুষের সংখ্যা বেড়ে ২৬ কোটি ৫০ লাখ হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ এর কারণে নতুন করে ১৩ কোটি মানুষ প্রবল খাদ্য সংকটে পড়তে পারে।
করোনা মহামারির কারণে বিশ্বের অর্থনীতিতে ধস নেমেছে। পরিণামে খাদ্য সংকটে থাকা মানুষের সংখ্যা আগের চেয়ে দ্বিগুণ হওয়ার আশঙ্কা রয়েছে। করোনায় পর্যটন খাতে আয় কমায়, রেমিট্যান্স কমায় এবং ভ্রমণসহ অন্য ক্ষেত্রে বিধিনিষেধের কারণে নতুন করে প্রবল খাদ্য সংকটে পড়বে ১৩ কোটি মানুষ। ডব্লিউএফপির প্রধান অর্থনীতিবিদ এবং গবেষণা, মূল্যায়ন ও পর্যবেক্ষণ পরিচালক আরিফ হুসাইন বলেন, ‘যারা কোনোরকমে খেয়ে-পরে বেঁচে আছেন, তাদের জন্য সর্বনাশা হয়ে উঠেছে কোভিড-১৯।’
বাংলাটিভি/ আসাদ রিয়েল



