বিশ্ববাংলা

যুক্তরাজ্যে প্রায় এক লাখ বাংলাদেশি অবৈধ হয়ে পড়েছেন

যুক্তরাজ্যে প্রায় এক মিলিয়ন বৈধ কাগজপত্রবিহীন অভিবাসী রয়েছেন। এর মধ্যে প্রায় এক লাখ বাংলাদেশি রয়েছেন। করোনা মহামারীতে তাদের জীবন মারাত্বক হুমকির মুখে পড়েছে। কাগজপত্র না থাকায় তারা সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত।

করোনা বিপর্যয়ের কারণে সাময়িকভাবে স্বাস্থ্যসেবার সুযোগ দেয়া হলেও অসুস্থ অনেকেই ভয়ে ডাক্তারের কাছে যাচ্ছেন না। ইউরোপের দেশ ইতালী এবং পর্তুগালে ইতোমধ্যে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

এ অবস্থায় মানবিক কারণে যুক্তরাজ্যেও এসব অভিবাসীদের সাধারণ ক্ষমা বা সরকারী সুযোগ সুবিধার আওতায় আনার দাবী এমপি, ব্যাবসায়ীসহ সব মহলের।

সংশ্লিষ্ট খবর

Back to top button