বিশ্ববাংলা
করোনায় নিউইয়র্কে ১৮৭ বাংলাদেশির মৃত্যু

নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৮৭ প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। গত মঙ্গলবার নিউইয়র্কে আরো ৮ বাংলাদেশি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
নিউইয়র্কে স্থানীয় এবং অন্যান্য দেশের অভিবাসীদের মধ্যে করোনা আক্রমণ এবং মৃত্যু কমলেও, বাংলাদেশি কম্যুনিটিতে মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘতর হচ্ছে। এদিকে সমগ্র আমেরিকায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ লাখ ছাড়িয়েছে এবং প্রাণ হারিয়েছেন ৪৫ হাজারের ওপরে। এর মধ্যে নিউইয়র্কেই আক্রান্ত ২ লাখ ৫২ হাজার এবং মৃত্যুবরণ করেছেন প্রায় ১৫ হাজার মানুষ।
এমতাবস্থায় নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমোর সাথে করোনা পরিস্থিতি বিষয়ক এক বৈঠকের পর, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নাগরিকদের রোজগার বাঁচানোর জন্য, দেশটিতে প্রবাসী প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন। গত মঙ্গলবার এক টুইটার বার্তায় একথা জানান তিনি।



