করোনা দুর্গত বাংলাদেশী শিক্ষার্থীদের খাদ্য সহায়তা দেবে মালয়েশিয়ায় বাংলাদেশী স্টুডেন্টস ইউনিয়ন

মালয়েশিয়ায় বাংলাদেশী স্টুডেন্টস ইউনিয়নের উদ্যোগে করোনা দুর্গত বাংলাদেশী শিক্ষার্থীদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
১৫০ দিন টানা লকডাউনে স্থবির হয়ে পড়া মালয়েশিয়ায় চলাচলে নিষেধাজ্ঞা থাকায় গৃহবন্দী অবস্থায় অনেক বাংলাদেশী শিক্ষার্থী, নানা দুর্দশায় রয়েছেন। এসব শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়া।
সংগঠনটির উদ্যোগে প্রায় ১৫০ জন বাংলাদেশী শিক্ষার্থীকে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। দেশটির সরকার দেশি-বিদেশি শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন রকম পদক্ষেপ নিলেও, অনেক শিক্ষার্থী লকডাউনের ফলে, ঘর থেকে বের হয়ে যোগাযোগ করতে পারছেন না। এছাড়া, করোনা পরিস্থিতিতে বাংলাদেশ থেকেও টাকা আনতে পারছেন না তারা।
ফলে, অনেক শিক্ষার্থী খাদ্য সংকটে রয়েছেন। এরই প্রেক্ষিতে সংগঠনটি বিভিন্ন দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে চাঁদা তুলে, প্রায় ১,৫০০০ রিঙ্গিত সমমূল্যের খাদ্যসামগ্রী প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছে।
এই তহবিলের মাধ্যমে মালয়েশিয়ার ২০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫০ জন ছাত্র-ছাত্রীকে সহযোগিতা করা হয়েছে। আরো শতাধিক ছাত্রের তালিকা করা হচ্ছে বলে জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
বাংলা টিভি/রাসেল



