সিডিসির কাছে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট হস্থান্তর

করোনাভাইরাস শনাক্তে সম্পূর্ণ প্রস্তুত গণস্বাস্থ্যের কিট। শনিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)’র কাছে এই কিট হস্থান্তর করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। তবে এ সময় ছিলেন না সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তরের কোন কর্মকর্তা।
করোনাভাইরাস যখন মহামারী আকারে চারিদিকে ছড়িয়ে পড়েছে ঠিক সে সময় দেশে সুলভমূল্যে ভাইরাস শনাক্তে কিট আবিষ্কারের ঘোষণা দেয় গণস্বাস্থ্য কেন্দ্র। এরপর নানা প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক জটিলতা শেষে শনিবার সকালে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে এই কিট হস্থান্তর করা হয়।
এ সময় গণস্বাস্থ্যের তৈরি কিট শতভাগ কার্যকরি বলেও দাবি করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তবে অনুমতি পেলে ব্যাপক আকারে কিট উৎপাদন করা যাবে বলে জানান ডা: জাফরুল্লাহ চৌধুরী। কিট সংগ্রহ করতে না পারা সরকারি প্রতিষ্ঠানগুলোকে আগামীকাল সরবরাহ করা হবে বলেও জানান তিনি।
এদিকে, সরকারি ভাবে কিট হস্তান্তরের কথা থাকলেও সেখানে উপস্থিত ছিল না সরকারের কোন দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তি।
বাংলা টিভি/রাসেল



