
করোনাভাইরাসে সৃষ্ট সংকটময় মুহূর্তে মাদক, সন্ত্রাসী-দস্যুপনা ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব এর নতুন মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
শনিবার দুপুরে নতুন দায়িত্বভার গ্রহণ, চলমান করোনা পরিস্থিতি ও পবিত্র মাহে রমজানে র্যাবের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকবৃন্দের সঙ্গে অনলাইনে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
করোনা নিয়ে গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন র্যাবের মহাপরিচালক। করোনায় সামাজিক দূরত্ব বজায় রাখতে র্যাবের তৎপরতা আরো বাড়ানো হবে বলে জানান তিনি।
বাংলা টিভি/রাসেল



