দেশবাংলা
লকডাউন থাকায় পাখিরা খাদ্য সংকটে পড়েছে

চুয়াডাঙ্গায় প্রানঘাতী মহামারী করোনাভাইরাসের কারণে সবকিছু লকডাউন থাকায় পাখিরা খাদ্য সংকটে পড়েছে।
হোটেল রেস্তোরা বন্ধ থাকার কারনে তার প্রভাব পড়েছে জীববৈচিত্রে। হাজারো অভুক্ত পাখিরা খাওয়ার জন্য ছুটে বেড়াচ্ছে। এরমধ্যে শুক্রবার চুয়াডাঙ্গা শহরের চৌরাস্তামোড়ে শহীদ হাসান চত্বরে দামুড়হুদা উপজেলার ভুমি অফিসার জনাব মুহিদ আহমেদ সেনাবাহিনীর সাথে টহলের সময় অভুক্ত পাখিদের খাদ্য সরবরাহের ব্যবস্থা করেন।
দুর্যাগের সময় পশুপাখিদের প্রতি সহনুভূতিশীল হলে সমাজের সামর্থবানদের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলা টিভি/রাসেল



