কাতারে মারা যাওয়া ১০ জনের মধ্যে ৩ জন বাংলাদেশি

এই পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। মারা যাওয়া ১০ জনের মধ্যে ৩ জন বাংলাদেশি, ৬ জন বিভিন্ন দেশের অভিবাসী ও ১ জন কাতারী নাগরিক।
বাংলাদেশ সরকারের পাঠানো ৫ লাখ টাকার ত্রাণ সহায়তা বিতরণ এর পাশাপাশি বর্তমান করোনা পরিস্থিতিতে তিনি প্রবাসীদের আতংকিত না হয়ে, সতর্কতা অবলম্বন এবং অযথা বাইরে বের না হওয়ার আহবান জানিয়েছেন। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বলেন, পরিস্থিতি মোকাবিলায় কাতার সরকারের সকল নির্দেশনা মেনে বাসায় অবস্থান করছেন তারা।
এদিকে, কাতারে করোনাভাইরাসে একদিনে ৮৩৩ জন আক্রান্ত হয়েছেন। এটি কাতারে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ অবস্থায় পরিস্থিতি প্রতিনিয়ত সরেজমিনে পর্যবেক্ষণ করছেন, কাতারে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মুস্তাফিজুর রহমান।
কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় এর সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আরও ৮৩৩ জন আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ২৮৭, এদের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ৮ হাজার ৪১৯ জন। শনিবার সম্পূর্ণ সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১২০ জন, মোট সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যা ৯২৯ জন।



