প্রবাসীদের সহযোগিতায় হাত বাড়িয়েছে রোমের বাংলাদেশ দূতাবাস

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে আর্থিক সমস্যায় থাকা, ইতালি প্রবাসীদের সহযোগিতায় হাত বাড়িয়েছে রোমের বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি দূতাবাস প্রেরিত বিজ্ঞপ্তিতে যে সকল প্রবাসী করোনাভাইরাসের কারণে আর্থিক অসুবিধায় আছে, তারা দূতাবাসের ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করলে সহযোগিতা পাবেন।
এই কাজেরই অংশ হিসেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ২৫ লাখ টাকা, দেশটির বিভিন্ন শহরে থাকা প্রবাসীদের দেওয়া হয়। লকডাউন থাকায় দূতাবাস ঘোষিত জোনভিত্তিক দোকান থেকে, প্রবাসীরা নামের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন বলে দূতাবাস থেকে জানানো হয়।
পরে বাংলাদেশিরা দূতাবাসে ই-মেইল পাঠানোর পর, এরমধ্যে যাচাই-বাছাই করে যাদের অবস্থা প্রকৃতপক্ষে খারাপ, এমন ৬০০ জনকে সহযোগিতা দেয়া হয়। ৬শ জনের মধ্যে রোমে ২৫০, দক্ষিণ সিসিলির পালেরমো ৭৫, নাপলি ৭৫, বারি শহর, কাতানিয়া, আনকোনা ও ফ্লোরেন্সে ৫০ জনকে প্রণোদনা দেওয়া হয়। রোমে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদারের সার্বিক সহযোগিতায় এই অর্থ প্রবাসীদের মাঝে বণ্টন করা হয়।
বাংলা টিভি/রাসেল



