আন্তর্জাতিক
৩০ শতাংশ জ্বালানী তেল আমদানি বাড়িয়েছে চীন

গত বছরের তুলনায় চলতি মার্চে রাশিয়া থেকে জ্বালানী তেল আমদানি অন্তত ৩০ শতাংশ বাড়িয়েছে চীন। নিম্নমুখী চাহিদার বাজারে দাম পড়ে যাওয়ায় চীন আমদানি বাড়িয়ে মজুদ বৃদ্ধি করছে। চীনের সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ প্রতিবেদন প্রকাশ করেছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের অন্যান্য বড় ভোক্তা দেশগুলোতে লকডাউন পরিস্থিতি বিরাজ করায় কার্যত স্থবির হয়ে পড়েছে তারা। এতে তেলের চাহিদা হ্রাস পাওয়ায় আমদানিও কমিয়েছে দেশগুলো।
চাহিদার পতনে জ্বালানী তেলের রেকর্ড দরপতন হয়েছে। তবে চীনে ভাইরাসের প্রাদুর্ভাব কমার কারণে জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করায়, সেখানে তেলের চাহিদাও বেড়েছে। তাই দরপতনের বাজারে, আমদানি বাড়িয়ে মজুদের পরিকল্পনা নিয়েছে চীন।



