বাংলাদেশ
গাজীপুরে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের বাইপাস এলাকায় আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ ভাংচুর ও মটর সাইকেল ও সাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
ভোগড়া এলাকার স্টাইলিস পোশাক কারখানার শ্রমিকরা আজ সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে। এক পর্যায়ে শ্রমিকরা আশেপাশের বিভিন্ন কারখানায় হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় বিভিন্ন কারখানার কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হয়।
এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ১১টার দিকে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা রাস্তা ছেড়ে চলে যায়।
রোববার স্টাইলিস পোশাক কারখানা শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে কারখানা বন্ধ করে নোটিশ লাগিয়ে দেয়। এতে করে উক্ত কারখানার শ্রমিকরা আন্দোলন করে।
বাংলা টিভি/রাসেল



