বিশ্ববাংলা
করোনা: জেদ্দায় আরও এক বাংলাদেশির মৃত্যু, মোট-৩৯ জন

সৌদি আরবের জেদ্দায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইসমাইল হোসেন সেলিম নামে আরো এক বাংলাদেশি মারা গেছেন। এনিয়ে বাংলাদেশি মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।
স্থানীয় সময় রোববার, সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল আজিজ হাসপাতালে প্রায় দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন ইসমাইল। তিনি দীর্ঘদিন জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক এয়ারপোর্টে, সৌদি এয়ারলাইন্সের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।
ইসমাইল হোসেনের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার ৫ নম্বর ছয়ানী ইউনিয়নের খোয়াজপুরে। এ পর্যন্ত সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশি মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।
বাংলা টিভি/রাসেল



