বিশ্ববাংলা
যুক্তরাষ্ট্রে মোট ২০৬ বাংলাদেশির মৃত্যু

করোনাভাইরাস তান্ডবে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাষ্ট্রে। গত সোমবার দেশটিতে করোনায় আরও চার বাংলাদেশি মারা গেছেন। এরমধ্যে তিনজন নিউইয়র্কের এবং একজন নিউজার্সির বাসিন্দা। এতে দেশটির পাঁচ রাজ্যে মোট ২০৬ অভিবাসী বাংলাদেশির মৃত্যু হলো।
সোমবার করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ব্রুকলিনের বাসিন্দা এরশাদ উল্লাহ ও মুজাফফর ইসলাম। ওজন পার্কের বাসিন্দা মইজ উদ্দিন ও নিউজার্সির পেটারসন শহরের মোহাম্মদ মোসাববির আলী। করোনায় মৃতদের ১৮৮ জনই নিউইয়র্কের।
এর আগে গত রোববার দেশটিতে তিন বাংলাদেশি মারা যান। নিউইয়র্ক সিটিতে লকডাউন চলবে আগামী ১৫ মে পর্যন্ত।



