করোনায় মানবেতর দিন পার করছেন কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লীর শ্রমিকরা

রাজধানীর কেরানীগঞ্জে করোনাভাইরাসের কারণে গার্মেন্টস পল্লীর শ্রমিকরা মানবেতর দিন পার করছেন। উৎপাদন বন্ধ হওয়ায় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে এসকল শ্রমিকেদের জীবন যাপন। এমন অবস্থায় ঈদের আগে শারীরিক দূরত্ব বজায় রেখে ব্যবসা করতে চান ব্যবসায়ীরা।
রমজানের আগে থেকেই ব্যস্ত সময় পার করতেন কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লীর শ্রমিকরা। ক্রেতা আর বিক্রেতাদের পদচারনায় মুখর থাকত গোটা এলাকা। কিন্তু মহামারি করোনার প্রাদুর্ভাবে যেন থমকে গেছে সময়, চারিদিক নিরব, নেই ক্রেতা বিক্রেতাদের হাকডাক, নেই মেশিনের শব্দ।
এখানকার প্রায় ১০ হাজার দোকান ও ৫ হাজারের বেশি ছোট বড় কারখানায় তালাবদ্ধ। আর তাই বেকার হয়ে পড়েছেন ৬ থেকে ৭ লাখ শ্রমিক। পরিবারের রুটি রুজির ব্যবস্থা করতে শারীরিক দূরত্ব বজায় রেখে ব্যবসার পরিচালনা করা দাবি জানান ব্যবসায়ীরা। করোনার সব কিছু বন্ধ থাকায় প্রায় দেড় থেকে ২ হাজার কোটি টাকা ক্ষতি হবে বলে আশংকা করছেন তারা।
বাংলাটিভি/শহীদ



