আওয়ামী লীগরাজনীতি
করোনা পরীক্ষায় ২৯ বেসরকারি হাসপাতালকে সম্পৃক্ত করা হয়েছে: কাদের

করোনার এই দুর্যোগে ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (০১ মে) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন করোনা যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়েছে সরকার।
তিনি আরো বলেন, সকলের সম্মিলিত প্রয়াসে অচিরেই করোনার কালো মেঘ কেটে যাবে ইনশাআল্লাহ। করোনা সংক্রমণ বিষয়ে টেস্টিং ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়েছে, সেক্ষেত্রে ২৯টি বেসরকারি হাসপাতালকে সম্পৃক্ত করা হয়েছে।
এছাড়া মহান মে দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশের সকল শ্রমজীবী মানুষদেরও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের।



