
আওয়ামী লীগ দলীয় জাতীয় সংসদের একজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ন্যাম ভবনের বাসায় কোয়ারেন্টিনে আছেন। চার নম্বর সংসদ সদস্য ভবন লকডাউন করা হয়েছে। এই সংসদ সদস্য দশম জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
নওগাঁ জেলার এই এমপি গত ২৮ এপ্রিল তার নির্বাচনি এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করতে দেন। এদিকে সংসদ সদস্য করোনা আক্রান্ত হওয়ায় চার নম্বর সংসদ সদস্য ভবন লকডাউন করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক ওই ভবনটি লকডাউন করার বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর এই প্রথম একজন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন।



