
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭১ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭৯০ জন। মোট মৃত্যুর সংখ্যা ১৭৫ জন।
শুক্রবার (১লা মে) দুপুরে, নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ১৯৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮২৭ জনের। এ নিয়ে সর্বমোট পরীক্ষা করা হয়েছে ৭৬০৬৬টি নমুন।
এদিকে, বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলে বাড়ানো হয় সতর্কতা। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য মার্চেই ব্যবস্থা নেয় বাংলাদেশ সরকার। বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। পঞ্চম দফায় সেই ছুটি বাড়ানো হয়েছে আগামী ৫ মে পর্যন্ত।



