
করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতির লক্ষণ না থাকলেও দিনে দিনে রাজধানীতে বাড়ছে জনসমাগম। সেইসঙ্গে সড়কেও বাড়ছে যানবাহন। মূলত বেসরকারি প্রতিষ্ঠান ও গার্মেন্টস খুলে দেওয়ায় এ জনসমাগম বেড়েছে। এতে করে করোনা ঝুঁকিও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর সে কারণেই বেশ কিছুদিন ধরেই রাজধানীর ঢাকায় যানবাহন চলাচল এবং জনসমাগম ছিল নিয়ন্ত্রিত। তবে সময়ের সাথে পাল্লা দিয়ে তা যেন দিন দিন বেড়েই চলেছে।
অনেকটা আচমকাই যেন যানবাহনের সংখ্যা বেড়ে গেছে রাজধানীর বিভিন্ন সড়কে। ব্যাক্তিগত গাড়ীর পাশাপাশি, চলছে যাত্রী বহনও। উত্তরা, বনানী, বিজয় সরণী, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, রামপুরা, মগবাজার ও মতিঝিল এলাকাসহ রাজধানীর প্রবেশদ্বার গুলো অসংখ যানবাহন।
যাত্রী ও চালকরা বলছেন, পেটের তাগিদে এক প্রকার বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন তারা। করোনা ভাইরাসের বিস্তার রোধে মানুষ এখনও সচেতন না হলে ভবিষ্যতে পরিস্থিতি সামাল দেয়া অনেক কঠিন হবে বলেও মনে করছেন অনেকে।
বুলবুল আহমেদ, বাংলাটিভি



