করোনায় ভারত-চীন থেকেও নিরাপদ বাংলাদেশের অর্থনীতি: দি ইকোনমিস্ট

করোনার প্রভাবে বিশ্ব অর্থনীতিতে যখন মন্দার আভাস তখন ‘ভারত-চীন কিংবা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশের চেয়েও তুলনামূলকভাবে নিরাপদ বাংলাদেশের অর্থনীতি’ বলছে আন্তর্জাতিক সাপ্তাহিক নিউজ পেপার দ্যা ইকোনমিস্ট এর অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে গবেষণা প্রতিদেবন।
দ্যা ইকোনমিস্টের প্রতিবেদনে করোনা ভাইরাসের মহামারী পরিস্থিতিতেও ৬৬টি উদীয়মান সবল অর্থনীতির দেশের মধ্যে বাংলাদেশকে ৯ম শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। একটি তালিকাও প্রকাশ করেছে পত্রিকাটি, সেই হিসেবে বাংলাদেশের অনেক পেছনে রয়েছে পাকিস্তান।
এই তালিকার শীর্ষে রয়েছে বোটসওয়ানা আর সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ভেনিজুয়েলা। অর্থনীতিবিদের করা তালিকায় চীনের অবস্থান দেখানো হয়েছে বাংলাদেশের পরে। চীন রয়েছে ১০ম অবস্থানে। আর সৌদি আরবের অবস্থান দেখানো হয়েছে ৮এ। প্রতিবেশী দেশ ভারতের অবস্থান রয়েছে ১৮ তে, পাকিস্তান রয়েছে ৪৩ তম অবস্থানে। আর ভারতের আগে ১৭তম অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত।

চারটি সম্ভাব্য সংস্থার নির্বাচিত অর্থনীতির দুর্বলতা পরীক্ষা করে র্যাঙ্কিংটি করা হয়েছে। এর মধ্যে রয়েছে জনগণের ঋণ হিসেবে জিডিপির শতাংশ, বৈদেশিক ঋণ, ঋণের সুদ, রিজার্ভ কভার। উল্লেখিত সূচকগুলির মধ্যে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী বা তুলনামূলকভাবে শক্তিশালী হিসাবে প্রদর্শিত হয়েছে।



