দেশবাংলা
বেনাপোল সীমান্তে নিখোঁজ সাংবাদিক কাজলকে উদ্ধার

প্রায় দুই মাস ধরে নিখোঁজ থাকা সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের খোঁজ মিলেছে বেনাপোল সীমান্তে। বেনাপোল বন্দর থানার ওসি মামুন খান জানান, শনিবার গভীর রাতে বিজিবি রঘুনাথপুর সীমান্ত থেকে এ ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।
পরে জানা যায়, ওই ব্যক্তি ঢাকা থেকে নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল। তিনি আরও জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে থানায় একটি মামলা করেছে বিজিবি। তাঁকে যশোরের আদালতে পাঠানো হয়েছে।
এরআগে, গত ১০ মার্চ হাতিরপুলে নিজ কর্মস্থল থেকে বের হওয়ার পর শফিকুল ইসলাম কাজল নিখোঁজ হন। কাজলের খোঁজ মিলছে না জানিয়ে প্রথমে চকবাজার থানায় জিডি ও পরে মামলা করেন তার ছেলে মনোরম পলক।



