
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে রাজধানীর কাঁচাবাজারগুলোতে সরবরাহ স্বাভাবিক থাকায় বেশির ভাগ সবজির দাম রয়েছে সহনীয় পর্যায়ে।
তবে রমজান হওয়ায় বাজারের বেড়েছে ইফতারে বেশি চাহিদা থাকায় শসা, টমেটো, বেগুন, ধনেপাতাসহ বেশ কিছু পণ্যের। বাজারে মাছের পর্যাপ্ত মজুদ থাকায় দামটাও রয়েছে অনেকটাই সাধ্যের মধ্যে।
অপরিবর্তিত রয়েছে চাউলসহ অন্যান্য পণ্যের বাজার। ব্রয়লার মুরগি এবং ডিমের দাম কম থাকলেও সরকারের বেঁধে দেয়া মূল্য ছাড়ায় বাড়তি দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস।



