
খাদ্যপণ্যের বাজারমূল্য হিসাব করে গতবারের মতো এবারও সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৭০ টাকা। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় আজ এই হার নির্ধারণ করা হয়েছে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান সভার পর ফিতরার হার ঘোষণা করেন। তিনি বলেন, এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গতবছরও সর্বনিম্ন ফিতরা ছিল ৭০ টাকা তবে সর্বোচ্চ ফিতরা ছিল ১ হাজার ৯৮০ টাকা।
ইসলামী শরীয়াহ মতে আটা, খেজুর, কিসমিস, পনির ও যব ইত্যাদি পণ্যগুলোর যেকোনো একটি দ্বারা ফিতরা দেওয়া যায়। দেশের সব বিভাগ থেকে সংগৃহীত এসব পণ্যগুলোর সর্বোচ্চ বাজার মূল্যের ভিত্তিতে ফিতরা নির্ধারণ করা হয়।



