বিশ্ববাংলা
রাশিয়ায় করোনা মোকাবেলায় বাংলাদেশিদের বিশেষ উদ্যোগ

রাশিয়াপ্রবাসী বাংলাদেশি ডাক্তার এবং তার সহকর্মীদের উদ্যোগে করোনা সংকট মোকাবেলায় বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়ার জন্য “ডাক্তার দেখাও” নামে একটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে।
রাশিয়ায় বসবাসরত ডাক্তার মোঃ হাবিবুর রহমান শেখ ও রাশিয়া থেকে শিক্ষা নিয়ে ফেরা ডাক্তার মিজানুর রহমানের হাত ধরে চালু হয়েছে “ডাক্তার দেখাও” নামে ফেসবুক গ্রুপ। এতে দেশী এবং প্রবাসী মিলিয়ে অর্ধশতাধিক বাংলাদেশি চিকিৎসক তাদের কাজের ফাকে এবং অবসর সময়ে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দিচ্ছেন।
ফেসবুক ভিত্তিক এ গ্রুপটিতে প্রতিনিয়ত যুক্ত হচ্ছেন আরো আরো স্বেচ্ছাসেবী চিকিৎসক। দেশ ও বিদেশের যেকোন জায়গা থেকে গ্রুপটিতে স্বাস্থ্য বিষয়ক সমস্যার কথা জানিয়ে পোস্ট করলেই কোনো না কোনো চিকিৎসকের পরামর্শসহ সাড়া পাওয়া যাচ্ছে। ইতোমধ্যেই গ্রুপটিতে ১০ হাজারের বেশী সদস্য যোগ দিয়েছেন।



