দেশবাংলা
প্রায় দেড় কোটি টাকা মূল্যের ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
সোমবার দুপুরে র্যাব-১৪ ব্যাটালিয়ান সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মাদক ব্যবসায়ীদের একটি চক্র নিয়মিত কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকা-নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছে।
এমন তথ্যের ভিত্তিতে র্যাব সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া গোহাট্টা এলাকায় হানিফ কাউন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেপপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায়।
পরে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ২৯ হাজার ৮শ পিছ ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ টাকাসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
বাংলা টিভি/রাসেল



