বাংলাদেশ
স্থির রয়েছে রাজধানীর কাঁচা বাজার

রমজানের দ্বিতীয় সপ্তাহেও স্থির রয়েছে রাজধানীর কাঁচা বাজার। বিধি নিষেধ শিথিল হওয়ায় রাজধানীর বাহির থেকে প্রতিদিনই ঢাকায় আসছে পন্যবাহী পরিবহন।
বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারির কারণে দ্রব্যমুল্য মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে বলে জানান ক্রেতারা। রাজধানীর পাইকারি বাজারে সবজীর দাম স্থির থাকলেও খুচরা বাজারে দামের কিছু তারতম্য দেখা যায়। এছাড়া বেড়েছে গরুর মাংসের দাম, তবে স্থির রয়েছে খাসির মাংসের দাম।
এদিকে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকা, পেঁপে ২০ থেকে ২৫ টাকা। আর মুরগীর ডিম ডজন প্রতি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়।
বাংলা টিভি/রাসেল



