বিশ্ববাংলা

লেবাননের জুনিতে বাংলাদেশির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

লেবাননের জুনিতে রাসেল মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশি ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার জুনি জেলার মালাব জেসর সংলগ্ন একটি বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড থেকে ঝুলন্ত অবস্থায় রাসেলের মরদেহ উদ্ধার করা হয়।

বর্তমানে মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। রাসেল মিয়া মাত্র ২ মাস আগে রেস্টুরেন্ট ভিসায় লেবানন গেলেও, গত ২ মে থেকে নিখোঁজ ছিলেন। তার সহকর্মীরা লেবাননের বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েও তার কোন হদিস পাননি।

পরে ৩ দিনের মাথায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় রাসেলকে। এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। রাসেল মিয়ার বাড়ি বাংলাদেশে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার গোমরাগুল গ্রামে। তার বাবার নাম করিম আলী।

বাবু সাহা, লেবানন প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button