মালয়েশিয়া প্রবাসীদের ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ

মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মালয়েশিয়া সরকার কর্তৃক মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এমসিও জারির প্রেক্ষিতে সেখানে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস।
মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় স্থানীয় সময় মঙ্গলবার। মালিন্দো এয়ারের একটি বিশেষ ফ্লাইটে ফেরানো হচ্ছে প্রথম ব্যাচের যাত্রীদের। আগামী ১৩ মে ফ্লাইটটি কুয়ালালামপুর থেকে ঢাকায় আসার কথা রয়েছে।
ইতোমধ্যে এই চার্টার্ড ফ্লাইট পরিচালনায় বাংলাদেশ সরকারের সাথে সমন্বয়, মালয়েশিয়া সরকারের অনুমোদনসহ প্রত্যেক যাত্রীর স্বপক্ষে দূতাবাসের সনদ ইস্যু এবং যাতায়াতের পুলিশ ক্লিয়ারেন্সসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করছে, মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস।
এ বিশেষ ফ্লাইটের যাত্রীদের টিকিট ও মেডিকেলের সমন্বয়কারী হিসেবে কাজ করছেন, বাংলাদেশ -মালয়েশিয়া চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর জলিল।
বাংলা টিভি/রাসেল



