
করোনা আক্রান্ত হয়ে ডিএসসিসির ৭ কর্মকর্তা-কর্মচারী মারা গেছেন, আক্রান্ত ২৭ এবং কোয়ারেন্টাইনে ২০ জন আছেন বলে ডিএসসিসি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসসিসি স্বাস্থ্য বিভাগ জানায়, মাঠ পর্যায়ে প্রায় দুই শতাধিক পরিচ্ছন্নতা কর্মী ও ড্রাইভার মারাত্মক ঝুঁকির মধ্যে আছেন। প্রচার না হলেও মৌখিকভাবে এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। লিখিতভাবেও জানানো হবে।
এদিকে, হোম কোয়ারেন্টাইনে আছেন প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোহাম্মদ এমদাদুল হক, মেয়রের একান্ত সচিব জহিরুল ইসলামসহ একাধিক বিভাগীয় প্রধান।
মৃত্যুবরণকারীদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তার একান্ত সহকারী। তাদের ৫ জনেরই করোনা সংক্রমণের খবর জানা যায় মৃত্যুর দুই দিন পর। সূত্র: আমাদের সময়.কম



