বিশ্ববাংলা
কাতারে ৬ হাজার প্রবাসী এখনো হোম কোয়ারেন্টাইনে

করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন ঘোষণা করা হয়েছিল কাতারের শিল্পনগরী সানাইয়ার অংশবিশেষ। দীর্ঘ একমাস ২২ দিন পর গত বুধবার তা খুলে দেওয়া হয়।
এলাকাটিতে প্রায় ৩০ হাজার বাংলাদেশির বসবাস। এরমধ্যে তিন হাজার বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তবে দুই হাজারের বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এছাড়া লকডাউন থাকাকালীন খাদ্যসঙ্কটসহ নানা অসুবিধায় ছিলেন তারা। তবে এখন পরিস্থিতি কিছুটা অনুকূলে বলে জানান প্রবাসীরা।
কাতারে লকডাউন তুলে নিলেও এখনো ৬ হাজার প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ২৫ লাখ জনসংখ্যার দেশ করোনায় মৃতের সংখ্যা কম হলেও দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭ হাজার ৯৭২ জনে দাঁড়িয়েছে।



