
মুক্তি পাচ্ছেন লঘু দণ্ডপ্রাপ্ত আরও ২ হাজার ৩২৯ কারাবন্দি। এর মধ্যে ঢাকা বিভাগে ৯৫৩, ময়মনসিংহ বিভাগে ৭৭, চট্টগ্রাম বিভাগে ৩৫৪, সিলেট বিভাগে ৬৯, খুলনা বিভাগে ১৫৮, বরিশাল বিভাগে ৯৭, রাজশাহী বিভাগে ৪২৩ ও রংপুর বিভাগে ১৯৮ জন রয়েছেন।
কারা অধিদপ্তরের এআইজি (অ্যাডমিন) মঞ্জুর মোর্শেদ বলেন, ইতিমধ্যে এসব বন্দীদের মুক্তির আদেশ বিভাগীয় ডিআইজি কার্যালয়ে পাঠানো হয়েছে।
এরআগে গত ২৯ এপ্রিল ২ হাজার ৮৮৪ বন্দীকে মুক্তি দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপণ জারি করা হয়। এরপর দুই ধাপে ৫৫৫ জন বন্দীকে মুক্তি দেয়া হয়।-সূত্র: আমাদের সময়.কম



