বাংলাদেশ
আগামী বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর সুপারিশ সিপিডির

আগামী বাজেটে করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকা করার সুপারিশ করেছে সিপিডি।
একই সঙ্গে নিম্নতম করহার ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়। শনিবার ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব সুপারিশ তুলে ধরে বেসরকারি এই গবেষণা প্রতিষ্ঠান। রাজস্ব আদায়ে ধীর গতির কারণে আগে ১ লাখ কোটি টাকার বেশি ঘাটতির পূর্বাভাস দেয়া হলেও করোনার প্রভাবে এর পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করে সিপিডি।
এ অবস্থায় আগামী বাজেটে বিদেশী অর্থায়নের ওপর গুরুত্ব দেয়ারও পরামর্শ দেয় সংস্থাটি। সংস্থাটির মতে ব্যাংক ব্যবস্থা বেশি ঋণ নিলে, ব্যক্তিখাতের বিনিয়োগ সুবিধা সংকুচিত হবে।
এছাড়া, নিত্যপণ্যের দেশীয় উৎপাদন ও চাহিদা মাথায় রেখে খাদ্যপণ্যের আমদানি শুল্ক কমানোর পক্ষে সংস্থাটি। একই সঙ্গে ২০১৯-২০ অর্থবছরের আয়কর কিস্তিতে আদায়ের পরামর্শ দেয় সিপিডি।
বাংলা টিভি/রাসেল



