আওয়ামী লীগরাজনীতি
শপিং না করে অসহায় ও কর্মহীনদের মাঝে অর্থ বিতরণের আহবান কাদেরের

এবারের ঈদে দলীয় নেতাকর্মীদের শপিং না করে গরীব অসহায় ও কর্মহীনদের মাঝে অর্থ বিতরণ করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন তিনি। সরকারের বিরুদ্ধে বিষোদগার না করে এ সংকটকালে মির্জা ফখরুল ও তার দল বিএনপিকে জনগণের পাশে দাঁড়িয়ে করোনা প্রতিরোধে মানবিক দায়িত্ব পালনের আহবান জানান কাদের।
বাংলা টিভি/রাসেল



