সারাদেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

সারাদেশে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। বিভিন্ন জায়গায় বাড়ছে রোগির মৃত্যু। এ অবস্থায় সচেতনতা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
বরিশালে ৬ জেলায় এ পর্যন্ত মোট ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। যারমধ্যে বেশীর ভাগই স্বাস্থ্যকর্মী। অপরদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলায় ১০৭ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গোপালগঞ্জের এক যুবকের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডাঃ শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য জানান।
চাঁদপুর করোনায় আক্রান্ত ৩ পুলিশ সদস্য সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। এরমধ্যে একজন এসআই ও দুইজন কনস্টেবল। তারা সদর মডেল থানায় কর্মরত ছিলেন। ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৩৭ জন করোনায় আক্রান্ত হলেন।
এছাড়া হোম কোয়ারেন্টাইনে আছেন ১৮১ জন। সকালে সিভিল সার্জন ডা. সেলিনা বেগমে এতথ্য নিশ্চিত করেছেন।
বগুড়ার সোনাতলায় করোনা উপসর্গ নিয়ে সিরাজুল নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। গত ৮-১০ দিন থেকে গলাব্যথা, জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার বাড়ীতে নমুনা সংগ্রহ করতে গেলে তিনি আত্বগোপন করেন। পরে অবস্থার বেশি অবনতি হলে মোহাম্মাদ আলী হাসপাতালের আইসোলেশনে নেয়ার পর গতকাল তার মৃত্যু হয়।
বাংলা টিভি/রাসেল



